Intercity Train

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ২০২৬

আপনি কি ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী খুঁজছেন? অফিস, বাড়ি কিংবা জরুরি কোনো প্রয়োজনে কিশোরগঞ্জ যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন ট্রেনে যাবেন বা কখন ট্রেন ছাড়বে এসব নিয়ে আপনি দ্বিধায় আছেন? তবে চিন্তার কিছু নেই। আজকের এই আর্টিকেলে আজ আমরা শুধু ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী-ই নয় বরং সাথে ট্রেনের নাম, ভাড়া, বিরতি স্টেশন এবং টিকেট সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য আপনাকে জানবো। তাহলে দেরি কেন? চলুন আলোচনা শুরু করা যাক।

রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হয়। পড়ালেখা, চাকরি কিংবা ব্যবজানানা কারণে মানুষকে এই পথ পাড়ি দিতে হয়। বর্তমানে সড়কপথে যানজট একটি বড় সমস্যা। বিশেষ করে ঈদ বা বিশেষ মৌসুমে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। তাই নির্বিঘ্ন ও আরামদায়ক যাত্রার জন্য ট্রেনই সেরা বিকল্প হিসেবে মনে করা হয়। সময়মতো ছাড়া, নির্দিষ্ট সময়ে পৌঁছানো এবং আরামদায়ক আসন ট্রেন ভ্রমণকে করে তোলে বেশ চাপমুক্ত। চলুন তাহলে জেনে নেই, ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনগুলোর সর্বশেষ সময়সূচী।

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ২০২৬

বর্তমানে ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে সরাসরি তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনের যাত্রার সময় ও সাপ্তাহিক বন্ধের দিন ভিন্ন। নিচের টেবিলটি দেখলে আপনি খুব সহজেই আপনার সুবিধামত ট্রেনটি বেছে নিতে পারবেন।

ট্রেনের নামসাপ্তাহিক বন্ধছাড়ার সময় (ঢাকা)পৌঁছানোর সময় (কিশোরগঞ্জ)
এগারো সিন্ধুর প্রভাতীবুধবারসকাল ০৭:১৫সকাল ১১:১০
এগারো সিন্ধুর গোধূলিনেইসন্ধ্যা ০৬:৪৫রাত ১০:৪০
কিশোরগঞ্জ এক্সপ্রেসসোমবারসকাল ১০:৩০দুপুর ০২:১০

উপরের সারণীটি বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী যাত্রীদের জন্য খুবই সুবিধাজনক। সকালে যেতে চাইলে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ বা ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ভালো অপশন। অন্যদিকে, দিনের কাজ শেষ করে সন্ধ্যায় রওনা দিতে চাইলে ‘এগারো সিন্ধুর গোধূলি’ আপনার জন্য সেরা পছন্দ।

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনগুলোর বিস্তারিত পরিচিতি

ঢাকা থেকে কিশোরগঞ্জের ট্রেন রুটে বেশ কিছু ও ট্রেন চলাচল করে থাকে সকল ট্রেনের মধ্যে রয়েছেঃ

  • এগারো সিন্ধুর প্রভাতী: যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় একটি ট্রেন হলো ‘এগারো সিন্ধুর প্রভাতী’। এটি ঢাকা কমলাপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যায় এবং ১১টা ১০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছে। সকাল সকাল গন্তব্যে পৌঁছানোর জন্য এই ট্রেনটি আদর্শ। তবে মনে রাখবেন, প্রতি বুধবার এই ট্রেনটি চলাচলের জন্য বন্ধ থাকে।
  • এগারো সিন্ধুর গোধূলি: যারা সন্ধ্যার পর ঢাকা ছাড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য সেরা ট্রেন হলো ‘এগারো সিন্ধুর গোধূলি’। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছে। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন নেই, অর্থাৎ সপ্তাহের প্রতিদিনই এটি চলাচল করে।
  • কিশোরগঞ্জ এক্সপ্রেস: এই ট্রেনটিও সকালের একটি ভালো অপশন। ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছে। এই ট্রেনটি প্রতি সোমবার বন্ধ থাকে।

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের মধ্যবর্তী স্টেশনসমূহ

ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে ট্রেনগুলো যাত্রী ওঠানামার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে বিরতি দেয়। আপনি যদি ঢাকার বাইরে থেকে ট্রেনে উঠতে চান বা পথে কোথাও নামতে চাি তবে এই স্টেশনগুলোর নাম জেনে রাখা জরুরি।ট্রেনগুলো নিম্নলিখিত স্টেশনগুলোতে থামে:

  1. ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  2. নরসিংদী
  3. মেথিকান্দা
  4. ভৈরব বাজার জংশন
  5. কুলিয়ারচর
  6. বাজিতপুর
  7. সরারচর
  8. মানিকখালী
  9. গচিহাটা
  10. কিশোরগঞ্জ

২০২৬ সালে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়া

ট্রেনে ভ্রমণের আগে ভাড়া সম্পর্কে জানা খুবই জরুরি। আরাম ও বাজেট দুটোই বিবেচনা করে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লাস বেছে নিতে পারেন। নিচে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী অনুযায়ী চলাচলকারী ট্রেনগুলোর বিভিন্ন ক্লাসের ভাড়ার তালিকা দেওয়া হলো:

ক্লাসের নামভাড়া (প্রায়)
শোভন১২৫ টাকা
শোভন চেয়ার১৫০ টাকা
স্নিগ্ধা২২৮ টাকা
ফার্স্ট সিট২০০ টাকা
ফার্স্ট বার্থ৩০০ টাকা
এসি সিট৩৪৫ টাকা
এসি বার্থ৫১৮ টাকা

ভাড়ার তালিকা থেকে দেখা যাচ্ছে, সাধারণ যাত্রীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী শোভন ক্লাস, যার ভাড়া মাত্র ১২৫ টাকা। আরও আরামদায়ক ভ্রমণের জন্য স্নিগ্ধা বা এসি ক্লাস বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে মাঝে মাঝে ভাড়া সমন্বয় করা হতে পারে। তাই চূড়ান্ত টিকেট কেনার আগে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা কাউন্টার থেকে ভাড়া জেনে নেওয়া উত্তম।

টিকেট সংগ্রহের সহজ উপায় ও করণীয়

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী জেনে গেলে পরবর্তী ধাপ হলো টিকেট সংগ্রহ। এখন টিকেট পাওয়ার দুটি প্রধান উপায় আছে:

  1. অনলাইনে টিকেট: বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ‘রেল সেবা’-এর মাধ্যমে আপনি ঘরে বসেই টিকেট কাটতে পারবেন। আন্তঃনগর ট্রেনের টিকেট সাধারণত যাত্রার ১০ দিন আগে থেকে বিক্রি শুরু হয়। সকাল ৮টা থেকে অনলাইনে টিকেট কেনার প্রক্রিয়া শুরু হয়। ভিড় এড়াতে দ্রুত টিকেট বুক করে ফেলা ভালো।
  2. কাউন্টার থেকে টিকেট: আপনি চাইলে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন বা যেকোনো নির্ধারিত কাউন্টার থেকেও টিকেট কিনতে পারেন। কাউন্টারেও ১০ দিন আগে থেকে টিকেট বিক্রি শুরু হয়।

শেষ কথা

আশা করি, ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী,ভাড়া ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে এই পোস্টটি আপনার জন্য উপকারী হয়েছে। সড়কপথের যানজট ও ভোগান্তি এড়িয়ে ট্রেনের নিরাপদ ও আরামদায়ক যাত্রা উপভোগ করতে এই তথ্যগুলো কাজে লাগবে। এই পোস্টটি যদি ভালো লেগে থাকে, তবে আপনার বন্ধু ও পরিচিতজনের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও সহজেই ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে পারে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button